চুয়াডাঙ্গায় বিভিন্ন ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযান

ভ্রাম্যমাণ আদালতে উর্মি মেডিকেলে জরিমানা

আপলোড তারিখঃ 2025-09-17 ইং
চুয়াডাঙ্গায় বিভিন্ন ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড সড়কের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


এসময় উর্মি মেডিকেল হলে তদারকির সময় রেজিস্ট্রেশনবিহীন ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের অপরাধে উর্মি মেডিকেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় রেজিস্ট্রেশনবিহীন, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ। এসময় উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল। অভিযান পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)