চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ

আপলোড তারিখঃ 2025-09-16 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ড ও মাখালডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার সন্ধ্যায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।


গণসংযোগে অ্যাড. রাসেল বলেন, ‘এবার জামায়াতে ইসলামীই গড়বে ইনসাফভিত্তিক বাংলাদেশ। দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের ভোট দিয়ে আমাদের বিজয়ী করতে হবে। একবার সুযোগ দিন, আমরা বাংলাদেশকে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলব। দেশের মান মর্যাদা বিশ্ব দরবারে বাড়ানোই আমাদের লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচুক। বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের প্রতিশ্রুতি।’


গণসংযোগটি সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে মুন্না মোড়, জাফরপুর মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে শেষ হয়। এসময় ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, পৌর সভাপতি মো. রাব্বি হাসান, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি, আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির শান্ত, পৌর কর্মপরিষদ সদস্য মো. মতিয়ার রহমান, সদর উপজেলা সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, মাখালডাঙ্গা ইউনিয়ন আমির মো. মহসিন আলীসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)