ফ্যান চলছিল, দরজাও বন্ধ; দুর্গন্ধে জানা গেল মৃত্যুর খবর

চুয়াডাঙ্গায় বৃদ্ধার অ র্ধগ লি ত ম রদে হ উদ্ধার, এলাকাজুড়ে শোকের ছায়া

আপলোড তারিখঃ 2025-09-16 ইং
ফ্যান চলছিল, দরজাও বন্ধ; দুর্গন্ধে জানা গেল মৃত্যুর খবর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা শহরের একটি বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে পৌর শহরের হকপাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিঃসন্তান গুলশান আরা চমন দক্ষিণ গোরস্থানপাড়ার প্রয়াত পুলিশ সদস্য লাবু মোল্লার স্ত্রী এবং হকপাড়ার প্রয়াত মহিউদ্দিন জোয়ার্দারের মেয়ে।


গুলশান আরা চমনের ছোট বোন নুর নাহার খুশি বলেন, ‘আমার বোন এই বাড়ির নিচতলায় একাই ভাড়া থাকতেন। গত বৃহস্পতিবার সকালেও আমরা একসঙ্গে বাজারে গিয়েছিলাম। শুক্রবার থেকে তার সঙ্গে আর কথা হয়নি, ফোনও ধরছিলেন না। আজ খোঁজ নিতে এসে ডাকাডাকি করি, কিন্তু ঘরের ভেতর থেকে শুধু গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশের খবর দেওয়া হয়।’


মারা যাওয়া এবং প্রায় দুইদিন অতিবাহিত হলেও বাড়ির মালিক বা অন্যান্য ভাড়াটিয়ারা ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারেননি। এমন ঘটনা স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিবেশ সৃষ্টি করেছে। একই ভবনের ভাড়াটিয়া বিলকিস বানু বলেন, ‘চমন খালা শুক্রবার বেড়াতে যাবেন বলে শুনেছিলাম। এ জন্য তাকে কয়েকদিন না দেখলেও খোঁজ নেওয়া হয়নি। আজ দুপুরে তার বোন খোঁজ এসে দেখেন ভেতরে ফ্যান চলছে, কিন্তু কোনো সাড়াশব্দ নেই। ঘর থেকে গন্ধ বের হচ্ছিল। পুলিশ এসে দরজা কেটে তার মৃতদেহ উদ্ধার করে। সবাই বলছে, তিনি স্ট্রোকে মারা যেতে পারেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন।’


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘একাই ভাড়া থাকতেন গুলশান আরা। গত দুইদিন থেকে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না এবং বৃদ্ধার ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তার বোন ও প্রতিবেশীরা খবর দিলে তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।’


ওসি খালেদুর রহমান আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’


এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত গুলশান আরা চমনের অর্ধগলিত মরদেহ সদর হাসপাতালের মর্গের ঠাণ্ডা ঘরে রাখা ছিল। ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)