ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন কাইরুল ইসলামের মা গত রোববার রাত আটটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জানা গেছে, মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ইসলাম হোসেনের স্ত্রী ছিলেন মোসাম্মৎ নুরুন্নাহার বেগম। স্টকে আক্রান্ত হওয়ার পর বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। তিনি দুই ছেলে দুই মেয়ে নাতি-নাতকুড়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তার নিজ গ্রাম আলমডাঙ্গার যুগির হুদা গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
ওই সময় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক ও বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, বর্তমান সভাপতি মো. বশির আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মীর জাফর জুয়েল, দপ্তর সম্পাদক মো. বিপ্লব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
