মা-ছেলে হত্যা : মামলা দায়ের, গ্রেপ্তার ২

আপলোড তারিখঃ 2017-11-04 ইং
মা-ছেলে হত্যা : মামলা দায়ের, গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাজধানীর রমনা থানা এলাকার কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা (নং-১) দায়ের করেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম। তিনি জানান, মামলায় আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। ‘এ মামলায় নিহত শামসুন্নাহার করিমের স্বামী আবদুল করিম ও করিমের দ্বিতীয় স্ত্রী মডেল শারমীন মুক্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করছিল।’ গত বুধবার সন্ধ্যায় কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাতে আব্দুল করিম, কজের মেয়ে রাশেদা ও দারোয়ান নোমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)