দীর্ঘ ১১ বছর পর দামুড়হুদার মণ্টু হ 'ত্যা মামলার রায়

চার আসামির যা'ব'জ্জীবন সশ্রম কা'রাদ'ণ্ড

আপলোড তারিখঃ 2025-09-16 ইং
দীর্ঘ ১১ বছর পর দামুড়হুদার মণ্টু হ 'ত্যা মামলার রায় ছবির ক্যাপশন:

দীর্ঘ ১১ বছর পর চুয়াডাঙ্গার বহুল আলোচিত মণ্টু হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন এখনও পলাতক রয়েছেন এবং আরেক আসামি বিচার চলাকালীন সময় মারা যান। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বারুইপাড়ার মৃত তোয়াক্কেল মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৪৭), একই গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আসান ওরফে তোতা মিয়া (৪৬), ডাক্তারপাড়ার লাল চাদ মন্ডলের ছেলে বাবু (৪৬) এবং মল্লিকপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে জাহিদ হোসেন (৩৯)।


মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ৬ মে রাতে জয়রামপুর গ্রামের দোয়ারপাড়ার বাসিন্দা হাজিরা বেগম তার পরিবার নিয়ে বাড়িতে ছিলেন। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন তার ছেলে মণ্টু। এসময় ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। মণ্টুর গোঙানির শব্দ শুনে তার মা দৌঁড়ে এসে দেখেন, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই মণ্টুর মৃত্যু হয়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরদিন নিহতের মা হাজিরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান একই বছরের ৩০ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মোট ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামি তোতা মিয়া বর্তমানে পলাতক এবং অপর আসামি মফিজ বিশ্বাসের ছেলে আলমগীর হোসেন বিচার চলাকালীন সময়ে মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)