সীমান্তে পতাকা বৈঠকে ২ নারীকে হস্তান্তর করলো বিএসএফ

অনুপ্রবেশের দায়ে আরও ৩ বাংলাদেশী আটক

আপলোড তারিখঃ 2025-09-14 ইং
সীমান্তে পতাকা বৈঠকে ২ নারীকে হস্তান্তর করলো বিএসএফ ছবির ক্যাপশন:

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটক করে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই দিনে পৃথক অভিযানে আরও তিন বাংলাদেশী নাগরিককে সীমান্ত অতিক্রমকালে আটক করেছে বিজিবি। আটক তিনজনের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প কমান্ডার, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ লড়াইঘাট বিওপি কমান্ডারকে অবগত করেন, যে ২ জন বাংলাদেশী নারী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। বিএসএফ, ওই দুই নারীকে বিজিবি’র কাছে ফেরত নিতে অনুরোধ জানায় এবং তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবির কাছে পাঠায়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর, দুপুর আড়াইটায় সীমান্ত পিলার ৬১/১-এস এর শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি জানিয়েছে, ওই দুই নারীকে পরে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এদিকে, একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে, বাঘাডাঙ্গা গ্রামে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। নায়েক মো. খোদা বক্সের নেতৃত্বে পরিচালিত এই নিয়মিত টহল অভিযানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তিনজন আটক হন। আটককৃতরা খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুর গ্রামের সিরাজ শেখের ছেলে মো. জসিম উদ্দিন (৩৫) এবং এক নারী ও এক শিশু। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।  


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)