উথলী হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2025-09-14 ইং
উথলী হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উথলী মোড়ে অবস্থিত মাদ্রাসার সভা কক্ষে এর আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন, শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ হামজার আলী, সদস্য শহিদুল হক পবন ও আব্দুস সালাম জয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাফেজ সুলতান আহমদ, নূরানী বিভাগের শিক্ষক মাওলানা আতিয়ার রহমান এবং সহকারী শিক্ষক হাফেজ আবুল হাসান।


অভিভাবক সমাবেশ শেষে অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় তিনজন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরআগে আলোচনায় বক্তারা বলেন, শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান নয়, ঘর থেকেও শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। বক্তারা অভিভাবকদের সন্তানদের পড়ালেখার বিষয়ে আরও সচেতন ও আগ্রহী হওয়ার আহ্বান জানান। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)