ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত কোটালী গ্রামের সন্তান মাসুদ রানা (মিষ্টু) জাকসু ২০২৫ নবনির্বাচনে শহীদ সালাম-বরকত হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম আবর্তনের একজন শিক্ষার্থী। সদ্য অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনের হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করেন তিনি। তার নির্বাচিত হওয়ার খবরে সহপাঠী, আবাসিক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব। হলের পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি কার্যকর ও সক্রিয় সংসদ গড়ে তুলতে চাই।’
