দামুড়হুদায় ভোক্তার অভিযানে শিশির ট্রেডার্সকে জরিমানা

আপলোড তারিখঃ 2025-09-14 ইং
দামুড়হুদায় ভোক্তার অভিযানে শিশির ট্রেডার্সকে জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি পণ্যের দোকানে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার আটকবরের গোচিয়াপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার, বীজ ও কীটনাশকের দোকানে তদারকি করা হয়।


তদন্তে দেখা যায়, স্থানীয় মেসার্স শিশির ট্রেডার্স-এ মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, ক্রয়-বিক্রয়ের রশিদ রাখা হয়নি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হয়েছে। পাশাপাশি, নিয়ম বহির্ভূতভাবে সার সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শহিদুল ইসলামের বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


এ বিষয়ে তিনি বলেন, ‘কৃষি পণ্যের বাজারে কেউ যাতে কৃষকদের ঠকাতে না পারে, সেজন্য নিয়মিতভাবে নজরদারি চলছে। সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে হবে। এ ধরনের অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।’


অভিযানে সহায়তা করেন ক্যাব (ভোক্তা অধিকার সংস্থা) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং নাটুদহ পুলিশ ক্যাম্পের একটি টিম। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)