ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-09-14 ইং
ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় ছবির ক্যাপশন:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব সমীর কুমার হালদার।


প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “সম্প্রীতির এই বাংলাদেশ কারও একক প্রচেষ্টায় স্বাধীন হয়নি। মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়েরও রয়েছে ত্যাগ ও অবদান। সকলের মিলিত প্রয়াসেই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।”


তিনি আরও বলেন, “এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, তারা কোনো দিনই সফল হয়নি। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কদর রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু এ দেশের জনগণ তাঁর সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে।” আসন্ন দুর্গাপূজার বিষয়ে তিনি জানান, “শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”


সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)