চুয়াডাঙ্গা পৌর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা

আপলোড তারিখঃ 2025-09-14 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়ী গ্রামের ভোটারসহ সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে এই প্রচারণা চালানো হয়।


ধানের শীষের পক্ষে এই প্রচারণা চালান চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা ও সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি মাছুমা খাতুন, সাধারণ সম্পাদক মর্জিনা বেগম।


এসময় তারা বলেন, ‘ধানের শীষের বিজয় মানে হলো মানুষের বিজয়, দেশের বিজয়। আমরা কারো সঙ্গে সংঘাত চাই না, বরং জনগণের সঙ্গে সম্প্রীতি চাই। আমাদের প্রতিটি নেতা-কর্মী সাধারণ মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করবে, তাদের পাশে দাঁড়াবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং দেশে একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।’


তারা আরও বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনো প্রকার ভয়-ভীতি, জুলুম-নির্যাতন কিংবা অন্যায় প্রভাব যেন না থাকে। আমাদের লক্ষ্য হলো `একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)