ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী সকল নির্বাহী সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলমডাঙ্গা হলরুমে এই শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার শাহ আলম মন্টু।
প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গার কৃতি সন্তান সমাজ কল্যাণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. আবুসালেহ মোস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, এসআই সীতল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সাইদুর রহমান বীর প্রতীক, সাহিত্য পরিষদের সভাপতি ওমর প্রতীক মাস্টার, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সম্পাদক নাজমুল হাসান শাওন প্রমুখ।
শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম। শপথ পাঠ করেন প্রেসক্লাবের সভাপতি বসিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সহসভাপতি সৈয়দ সাজেদুল হক মনি, রিফাজ্জেল হোসেন ও কে এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, কাইরুল ইসলাম মামুন ও সাহাবুল হক। কোষাধ্যক্ষ, হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক: জাফর জুয়েল, দপ্তর সম্পাদক: এস এম বিপ্লব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক লাল্টু রহমান, ক্রীড়া সম্পাদক মো. মহসীনুজ্জামান চাঁদ, সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক ফারাজি। এছাড়া কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, রাশেদ রানা ও মাহফুজ।
