জীবননগরের আন্দুলবাড়ীয়ায় আলহাজ্ব সংগঠনের সাথে মতবিনিময়কালে রুহুল আমিন

জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর

আপলোড তারিখঃ 2025-09-14 ইং
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় আলহাজ্ব সংগঠনের সাথে মতবিনিময়কালে রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় আলহাজ্ব সংগঠনের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। গতকাল শনিবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখা কার্যালয়ে তিনি সকল হাজীদের সাথে মতবিনিময় করেন।


মতবিনিময়কালে হাজী সংগঠনের সদস্যদের উদ্দেশ্য তিনি আরও বলেন, আল্লাহ আমাদের হজের জন্য কবুল করেছেন তার কাবা ঘর তাওয়াফ করার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হজ শেষে এখনো দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন এবং যতদিন বাঁচিয়ে রাখে আমরা যেন ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলে আমাদের জীবন পরিচালনা করি। আমরা কোনো সময় ইসলাম বিরোধী কোনো কাজ যেন না করি, এর জন্য আমাদের বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেন আমাদের দুনিয়ায় লাঞ্ছিত হতে না হই আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় পড়েতে না হয়। এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর।


এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, ইউনিয়ন আমির হাজী আব্দুর রহমান মাস্টার, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, ইউনিয়ন অর্থ সম্পাদক সম্পাদক হাজী আজিজুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)