আলমডাঙ্গার গাংনী ইউনিয়নে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ

‎‎বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার আর কোনো সুযোগ আমরা দিবো না

আপলোড তারিখঃ 2025-09-14 ইং
আলমডাঙ্গার গাংনী ইউনিয়নে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ ছবির ক্যাপশন:

‎‎চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা করেছেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার আর কোনো সুযোগ আমরা দিবো না। প্রায় দুই হাজার ছাত্র-জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ অর্জন করেছি। অথচ স্বাধীনতার পর থেকে দেশি-বিদেশি নানা শক্তি বারবার এ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে অল্প কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে একটি নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। 
এসময় চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার সেক্রেটারি কামরুল হাসান সোহেল গাংনী ইউনিয়ন আমির আব্দুস সালাম, সেক্রেটারি মাসুদুর রহমান, অর্থ সম্পাদক আবুল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)