চুয়াডাঙ্গায় পেশাগত গাড়ি চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-09-13 ইং
চুয়াডাঙ্গায় পেশাগত গাড়ি চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পেশাগত গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলত রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ খুলনা বিভাগের উপপরিচালক (ইঞ্জি.) তানভীর আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর (শহরে ও যানবাহন) সহিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, বিআরটিএ, চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।


প্রশিক্ষণের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, ‘সাবধানে গাড়ি চালানোর কোনে বিকল্প নেই। দ্রুতগতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। কারণ একজন চালককে যাত্রীদের সাথে সাথে পথচারীদেরও নিরাপদ রাখতে হয়। এজন্য বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এতে অনেক প্রাণ বেঁচে যাবে।’ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের সভাপতি বিআরটিএ খুলনা বিভাগের উপপরিচালক (ইঞ্জি.) তানভীর আহমেদ।


আয়োজকরা জানান, কর্মশালায় চুয়াডাঙ্গা সার্কেলের ১৫০ জন পেশাজীবী গাড়ি চালককে প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা যাচাই করা হয়। এতে স্বাস্থ্যসমস্যা এবং গাড়ি চালনাকালীন ঝুঁকি মোকাবেলা, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগনাল ও লেনবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)