নিয়মিত মামলার তিন আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান

আপলোড তারিখঃ 2025-09-13 ইং
নিয়মিত মামলার তিন আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সনাতন গ্রামের মৃত বাবর আলীর ছেলে খালেক মণ্ডল (৫০), নওদা পাঁচলিয়া ফকিরপাড়া গ্রামের মোজাম লস্করের ছেলে মো. মাসুদ (২৩) ও কাউছার আহম্মেদের ছেলে আজিজুল ইসলামকে (৩৫) গ্রেপ্তা করা হয়। 

তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলা নং ২১, তারিখ ১২/০৯/২০২৫, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/৩৪/১১৪ পেনাল কোড অনুযায়ী গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)