ছবির ক্যাপশন:
জীবননগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের হেফাজত থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার উপর থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে তাকবীর হোসেনের একটি মোটরসাইকেল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তার নিজস্ব গ্যারেজ থেকে চুরি হয়ে যায়। অভিযোগ পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার উপর থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ সময় জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসিব হোসেনকে (২১) আটক করা হয়।
পরে হাসিব হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার লাউতলা বড় ঘিঘাটি গ্রামে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনের ছেলে ছায়ার হোসেন (২৪) কে আটক করা হয়। তার হেফাজত থেকে ২টি ডায়াং ৮০ সিসি এবং ১টি ভিক্টর ১০০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক দুজনেই আন্তঃজেলা চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
