জীবননগরে দুস্থ নারীকে ঘর, চৌকি ও ফ্যান উপহার দিলেন জামায়াত নেতা রুহুল আমিন

আপলোড তারিখঃ 2025-09-12 ইং
জীবননগরে দুস্থ নারীকে ঘর, চৌকি ও ফ্যান উপহার দিলেন জামায়াত নেতা রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন বলেছেন, ‘জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে।’ গত বুধবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের পশ্চিমপাড়ায় এ কথা বলেন তিনি। ওই সময় তিনি স্থানীয় বাসিন্দা মো. ইসলাম আলীর স্ত্রীকে একটি পাকা ঘর, একটি ফ্যান ও একটি চৌকি উপহার দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন ও মুফাসসিরিন বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বিলাল হোসাইন, সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর জামায়াতের আমির ফিরোজ আহমেদ, সেক্রেটারি ইব্রাহিম খলিল, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দ্দার প্রমুখ। এর আগে উথলী ইউনিয়ন জামায়াতের আমীর আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং হাসানুজ্জামানের সঞ্চালনায় ঘর উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)