আলমডাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-09-12 ইং
আলমডাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প হারদীর এক অফিসারের নেতৃত্বে এবং আলমডাঙ্গা থানার এসআই (নি.) তাইজুল ইসলাম সংগীয় ফোর্সসহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে হাউসপুর মসজিদপাড়া গ্রামের বাহার আলীর চায়ের দোকানের সামনে, হাউসপুর ব্রিজ হতে কালিদাসপুর সাদা ব্রিজগামী পাকা রাস্তার পশ্চিম পাশে একটি লাটিম গাছের নিচে প্লাস্টিকের বাজার করা ব্যাগে লুকানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত দেশীয় তৈরি পিস্তলটির দৈর্ঘ্য ১২.৫০ ইঞ্চি এবং এটি ট্রিগার ও ফায়ারিং পিনসহ সম্পূর্ণ সজ্জিত ছিল। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)