ঝিনাইদহের জোড়াদহ ফুটবল টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর ফাইনাল

মাখালডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন হরিণাকুণ্ডু

আপলোড তারিখঃ 2025-09-12 ইং
ঝিনাইদহের জোড়াদহ ফুটবল টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর ফাইনাল ছবির ক্যাপশন:

ঝিনাইদহের জোড়াদহ স্কুলমাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে মাখালডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরিণাকুণ্ডু। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে, যা দর্শকদের আনন্দে ভাসিয়েছে। ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড. এম এ মজিদ।


বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজল হোসেন, আনিছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মওলানা কামাল উদ্দিন, ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সাবেক যুব সম্পাদক রবিউল ইসলাম, জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুর রহমান রনি, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রুহুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব হেকমত আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন, ছাত্রদলের সদস্যসচিব শামীম রেজা, এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আইয়ুব হোসেন ও যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন।


প্রধান অতিথি আলহাজ্ব অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ‘খেলাধুলা তরুণদের সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সাহায্য করবে।’ ফাইনাল শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)