মেহেরপুরে বাংলাদেশ পুলিশে টিআরসি পদে ৯ জনের চূড়ান্ত নিয়োগ

আপলোড তারিখঃ 2025-09-12 ইং
মেহেরপুরে বাংলাদেশ পুলিশে টিআরসি পদে ৯ জনের চূড়ান্ত নিয়োগ ছবির ক্যাপশন:

‘সেবার ব্রতে চাকরি’ এই মূলমন্ত্র ধারণ করে মেহেরপুর জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। লিখিত, মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে মোট ৯ জন প্রার্থীকে মেধাক্রম অনুযায়ী বাংলাদেশ পুলিশে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না।’

তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে বলেন, ‘এই নিয়োগ আপনারা অর্জন করেছেন নিজের যোগ্যতায়। এবার সময় দেশের জন্য কাজ করার। জনতার পুলিশ হয়ে উঠুন—সততা, দায়িত্ববোধ ও মানবিকতা নিয়ে।’ 

ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণ অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া দেখে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)