আলমডাঙ্গায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-09-12 ইং
আলমডাঙ্গায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশ এবং এপিএল আলমডাঙ্গা ফ্রাঞ্চাইজির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা পৌর এলাকার বি টিম মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমে ব্যাট করে আলমডাঙ্গা থানা-পুলিশ ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জবাবে এপিএল আলমডাঙ্গা ৯ উইকেট হারিয়ে ১২১ রান করতে সক্ষম হয়। খেলায় আলমডাঙ্গা থানা-পুলিশ বিজয়ী হয়। 
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, শরীর ও মনকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই খেলার মাধ্যমে আমরা আলমডাঙ্গাবাসীকে দেখাতে চাই, যদি আমাদের যুবকদের খেলাধুলার দিকে নিয়ে আসা যায়, তারা সুস্থ দেহ ও সুস্থ মন পাবে এবং মাদক থেকে দূরে থাকবে।


তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা থানা-পুলিশ অক্লান্ত পরিশ্রম করে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে চলেছে। সদস্যদের শারীরিক ও মানসিক একঘেয়েমি দূর করার জন্য প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন করা হয়। সামনে পূজা এবং নির্বাচনকে সামনে রেখে অফিসার ফোর্সের মনোবল চাঙ্গা রাখতে এ ধরনের বিবিধ আয়োজন চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)