ভায়াগ্রা, মদ ও বিপুল ভারতীয় ওষুধ উদ্ধার

মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2025-09-12 ইং
ভায়াগ্রা, মদ ও বিপুল ভারতীয় ওষুধ উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, মদ ও ইউনানি ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।


বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১২টা ২০ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে খোশালপুর গ্রামের মো. রফিকুল ইসলামের বাঁশবাগানে হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে অভিযান চালিয়ে ১৬৪ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর ভোর ৪টার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫১/৫-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে লেবুতলা গ্রামের মো. আব্দুল আলীমের ড্রাগন বাগানে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


অন্যদিকে সকাল ৯টার দিকে একই বিওপির সীমান্ত পিলার ৫৩/এমপি থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে ভোলাডাংগা গ্রামের মো. ঈসা উদ্দিনের বাড়ির পূর্ব পাশে বাঁশবাগানে চোরাচালান বিরোধী অভিযানে ৩৬ হাজার পিস ভারতীয় Gou tex unani Medicine উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)