চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনায় দুজন আহত

আপলোড তারিখঃ 2025-09-12 ইং
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনায় দুজন আহত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পৃথক স্থানে বাস ও পাখিভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নয়মাইল বাজারে যাত্রীবাহী ও পাখিভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পাখিভ্যানের চালক আহত হয়েছেন। অপরদিকে ছয়মাইলে বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী ও পাখিভ্যানের সংঘর্ষের ভ্যানচালক আহত হয়েছেন।


সরোজগঞ্জ ক্যাম্পের এসআই ইব্রাহিম হোসেন জানান, পৃথক দুটি স্থানে দুর্ঘটনা হয়। তবে এতে করে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে পাখিভ্যানের দুজন চালক হালকা আঘাতপ্রাপ্ত পেয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার নয়মাইলের ট্রাক ও ইজিবাইকের সড়কের দুর্ঘটনায় পাঁচজন আহত ও একজন নিহত হয়। গতকাল বৃহস্পতিবার পুরাতন ভান্ডারদহ ( ভেদড়ি) গ্রামের সাহারানীর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার কারণ হিসেবে রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ বলে উল্লেখ করছেন পথচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)