ছবির ক্যাপশন:
ডাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ বিজয়ের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শহিদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় জুলাই অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভর কবর প্রাঙ্গণে এ আয়োজন হয়। এর আগে ডাকসু ছাত্র সংসদ নির্বাচনে (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে। পরবর্তীতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আনন্দ-উল্লাস পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নৈশ ইবাদতে আত্মনিয়োগ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের নির্দেশনা দেন।
এই আহ্বানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবির ১১ সেপ্টেম্বর রাতে নৈশ ইবাদতের আয়োজন করে। পরদিন সকালে শহিদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত, তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ ও প্রচার সম্পাদক বায়েজিদ বোস্তামী, দাওয়াহ সম্পাদক পারভেজ আলম, সদর থানা সভাপতি নাসিম উদ্দিন বিশ্বাসসহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। এসময় শহীদ শাহরিয়ার শুভর পিতা আবু সাঈদ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা সভাপতি সাগর আহমেদ।
