ভারতে আটক ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপলোড তারিখঃ 2025-09-11 ইং
ভারতে আটক ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ ছবির ক্যাপশন:

অবৈধ পথে প্রবেশের পর ভারত থেকে ফেরার সময় আটক ১১ বাংলাদেশিকে ঝিনাইদহের মহেশপুর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, বুধবার বিকেল ৫টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের অধীন জোড়পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১১ বাংলাদেশিকে আটক করে। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। একপর্যায়ে বিএসএফের জোড়পাড়া ক্যাম্প কমান্ডার মহেশপুর বিজিবি অধীনস্থ পলিয়ানপুর বিওপির কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় আটক বাংলাদেশিদের ফেরত নেওয়ার জন্য বিজিবি'কে অনুরোধ জানায় বিএসএফ। পরে রাত সাড়ে ১১টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১১ বাংলাদেশিকে ফেরত নেয় বিজিবি। সীমান্ত পিলার ৬১/৭-এস সংলগ্ন শূন্য লাইন বরাবর এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আটক ১১ জনের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু। বাকি দু’জন পুরুষ। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। দু’জন পুরুষের নামে মামলা দায়ের করা হবে।’ 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)