খড়ের গাদায় মিললো দেশি পিস্তল ও গুলি

আপলোড তারিখঃ 2025-09-11 ইং
খড়ের গাদায় মিললো দেশি পিস্তল ও গুলি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযানে দেশি তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার-৬০/৪১-আর থেকে প্রায় ১৫০ গজ ভেতরে বাঘাডাংগা গ্রামে এই অভিযানে নেতৃত্ব দেন জেসিও-৮৭৫১ সুবেদার আতিয়ার রহমান। অভিযানে গ্রামের টুনু মিয়ার গোডাউনের পশ্চিম পাশে খড়ের গাদার ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় একটি দেশি পিস্তল ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)