দামুড়হুদায় ভুয়া বাংলা টিএসপি সার জব্দ ও ধ্বংস

আপলোড তারিখঃ 2025-09-11 ইং
দামুড়হুদায় ভুয়া বাংলা টিএসপি সার জব্দ ও ধ্বংস ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতারণামূলকভাবে তৈরি ভুয়া বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ৫টার দিকে উপজেলা চত্বরে এসব সার ধ্বংস করা হয়। রাসায়নিক পরীক্ষায় প্রমাণিত হয়, জব্দকৃত বস্তাগুলোতে আসল সার নয়, ছিল শক্ত মাটি ও পাথরের গুঁড়া।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মাদ্রাসার সামনে সড়কের উপর থেকে ভ্যানযোগে আনা ১০ বস্তা ভুয়া বাংলা টিএসপি সার আটক করেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। পরীক্ষায় নিশ্চিত হয়, এগুলো প্রকৃত সারের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। প্রতারক চক্র কৃষকদের সঙ্গে প্রতারণা করে এসব ভুয়া সার বাজারজাত করছে, এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কৃষি অফিসের একটি সূত্র জানায়, ঢাকা সাভারের হেমায়েতপুর থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই ভুয়া সার চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, ‘কৃষকদের ঠকাতে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষকরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষকদের অনুরোধ করছি, সার কেনার আগে সরকারি অনুমোদিত ডিলারের কাছ থেকে যাচাই করে কিনবেন।’ 

জব্দকৃত সার ধ্বংসের সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলার তিনজন সার ডিলার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)