জাহাঙ্গীরনগরে শিবির সভাপতির বিরুদ্ধে কক্ষে অবস্থানের অভিযোগ ছাত্রদলের

আপলোড তারিখঃ 2025-09-11 ইং
জাহাঙ্গীরনগরে শিবির সভাপতির বিরুদ্ধে কক্ষে অবস্থানের অভিযোগ ছাত্রদলের ছবির ক্যাপশন:


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল।


অভিযোগ অনুযায়ী, ভোর ৬টার কিছু পর মুহিবুর রহমান গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন। সেখানে একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর তিনি বেরিয়ে যান।


এ নিয়ে ছাত্রদলের অভিযোগ- বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে পক্ষপাতিত্ব করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে অবহিত করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা কিংবা শিবিরের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট। ভোটের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন বিশেষ ব্যবস্থা নেয়।


নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে নারী ৫ হাজার ৭২৮ জন এবং পুরুষ ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। পাশাপাশি ২১টি হল সংসদের ৩১৫টি পদে লড়ছেন ৪৭৭ জন।


ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)