ছবির ক্যাপশন:
আগামী পাঁচদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এক পূর্বাভাসে জানান- আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) একই ধারা বজায় থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বহু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। এ সময়ও তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
রোববার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টির বিস্তার আরও বাড়বে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের বহু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সারাদেশেই বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
