মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে ইসরায়েলের হামলা

আপলোড তারিখঃ 2025-09-11 ইং
মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে ইসরায়েলের হামলা ছবির ক্যাপশন:

মাত্র ৭২ ঘণ্টায় কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা উপত্যকা। সেখানে একের পর এক বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন। আহত হয়েছেন আরও কয়েক শ’ মানুষ।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।


সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের একটি বৈঠকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। বৈঠকটি গাজা যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছিল।


হামলায় নিহতদের মধ্যে রয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা খালিল আল-হায়্যার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, তিনজন দেহরক্ষী ও একজন কাতারি নিরাপত্তাকর্মী। তবে হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানানো হয়েছে।


গত ৭২ ঘণ্টায় এটি ছিল ইসরায়েলের ষষ্ঠ বিদেশি হামলা এবং চলতি বছরের শুরু থেকে সপ্তম। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)