জীবননগর কুলতলায় সমাবেশে জামায়াত প্রার্থী রুহুল আমিন

বিনা ঘুষে চাকরি ও বিধবা ভাতার নিশ্চয়তা

আপলোড তারিখঃ 2025-09-11 ইং
জীবননগর কুলতলায় সমাবেশে জামায়াত প্রার্থী রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন বলেছেন, ‘আমরা সমাজের পরিবর্তন চাই। ন্যায়ের পথে জনগণের সঙ্গে থেকে কাজ করতে চাই।’ গতকাল বুধবার বাদ মাগরিব জীবননগর উপজেলার কুলতলা গ্রামে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


রুহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘যদি মনে করেন আমরা চাঁদাবাজি করি, জমি দখল করি, মসজিদ-মাদ্রাসার টাকা আত্মসাৎ করি কিংবা অন্যায়ভাবে কাউকে হয়রানি করি- তাহলে আমাদের ভোট দেবেন না। আমরা রাজনীতিতে এসেছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের ভাগ বসাতে নয়।’ তিনি উদাহরণ টেনে আরও বলেন, ‘আপনারা আমাদের এমপি হাবিবুর রহমানকে দেখেছেন। তিনি এমপি হওয়ার পরও কৃষকদের মাঠে ভাত পৌঁছে দিতেন। আমাদের উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমানও গ্রামে থেকে মানুষের পাশে ছিলেন। আমরাও সেই ধারা অব্যাহত রাখতে চাই। জনগণের প্রাপ্য সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।’


রুহুল আমিন প্রতিশ্রুতি দেন, বিধবা নারীদের ভাতার অধিকার নিশ্চিত করা, শিক্ষিত যুবকদের বিনা ঘুষে চাকরির সুযোগ সৃষ্টি করা এবং জনসেবার প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করবেন। এর আগে বিকেল চারটায় তিনি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য দেন। পরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে কুলতলা গ্রামে সমাবেশে যোগ দেন।


নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা মাজলিসুল মুফাসসিরিন-এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, মো. সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, আইটি সম্পাদক মো. হারুন অর রশীদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সভাপতি হাজী মো. আব্দুর রহমান মাস্টারসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)