আলমডাঙ্গায় ফুটপাত দখলমুক্ত অভিযান

আপলোড তারিখঃ 2025-09-11 ইং
আলমডাঙ্গায় ফুটপাত দখলমুক্ত অভিযান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে পৌরসভা কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে। গতকাল বুধবার বিকাল পাঁচটার দিকে আলমডাঙ্গা পৌর প্রশাসক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কালিদাসপুর সাদাব্রিজ থেকে আনন্দধাম ব্রিজ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রেতাদের উচ্ছেদে করার পাশাপাশি কয়েকটা দোকানের মালামালও জব্দ  করা হয়। এছাড়া ব্যবসায়ীদের পণ্য বিক্রয়ের জন্য বিকল্প জায়গা দেখানো হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, বাজার পরিদর্শক সুরত আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সেক্রেটারি প্রভাষক খাইরুল ইসলাম, আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্যসচিব হাবিবুল করিম চঞ্চল। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করাসহ জনগণের জন্য ফুটপাত উন্মুক্ত রাখা হচ্ছে। জনগণের সুবিধার্থে এবং জনস্বার্থ রক্ষায় এই পদক্ষেপ ধারাবাহিক চলবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)