ছবির ক্যাপশন:
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে জেলহত্যা দিবস পালিত
সমীকরণ ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার পুরো জাতি মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করেছে। সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্যদিয়ে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কুলখানী, শোক র্যালী, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৭টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৫ অগাস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ইতিহাসের মানবতাবিরোধী খলনায়করাই এ ধরনের ঘৃণ্য ও জঘন্য হত্যকা- চালিয়েছে।’ ইতিহাসের সেই ‘মানবতাবিরোধী খলনায়করা’ এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করে। খুনী চক্র সে দিন রাত ২টা ২০ মিনিটে কারাগারে ঢুকে প্রথমে গুলি এবং পরে বেওনেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। জেলের এক কক্ষে থাকতেন তাজউদ্দিন আর নজরুল ইসলাম। পাশের কক্ষে এম মনসুর আলী আর কামরুজ্জামান।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, জেল হত্যা দিবসে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। দলীয় পতাকা অর্ধনমিত করেন প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধা ও মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক এ. নাসির টেংরা, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ আলী চন্দন, মহিলা সম্পাদিকা মাহমুদা জামান পলি, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রিপন মন্ডল, জেলা যুবলীগ নেতা লাভলু, হাফু প্রমুখ। এরপর বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় চার নেতা স্মরনে আলোচনা সভা ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, কোষাধ্যক্ষ আলি রেজা সজল, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ আলী চন্দন, মহিলা সম্পাদিকা মাহমুদা জামান পলি, চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা যুবলীগের সাবেক আহব্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মিবৃন্দ উপস্থিত ছিল। আলোচনা সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। দোয়া মহাফিল পরিচালনা করেন বিএডিসি মসজিদের পেশ ইমাম মাওলানা ইবাদত হোসেন।
এদিকে, জেল হত্যা দিবসে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে কেদারগঞ্জ নতুন বাজারস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকির পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দীন, নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আপিল উদ্দীন, জেলা যুবলীগের সাবেক সদস্য তসলিম উদ্দীন ফিরোজ, আফসার উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান ডেভিড, জেলা যুবলীগের সাবেক সদস্য হাফিজুর রহমান হাফিজ। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা ইমরান শেখ, পৌর ছাত্রলীগ নেতা ইব্রাহীম শেখ ইমরান, রাজন, মিশন, হাফিজ ইমন, সদর থানা ছাত্রলীগ নেতা জুয়েল রানা, শুভ, কামরান, তাজ, ইমরান হোসেন, সাজু, মিঠু, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নিপ্পন, কানন, ইসমাইল, শাওন, হিমু, আরাফাত প্লাবন, ফারহান রাব্বি, ইসতিয়াক সিথুন, নিশান, সানজিদ, সাফিন, জাহিদ, বাধনসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে কেদারগঞ্জ জামে মসজিদের ইমাম রুহুল আমিন ও গোলামের পরিচালনায় ৪ নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আহসান মৃধা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্ট, উপজেলা কৃষকলীগের সভাপতি এম. আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা সিরাজ, জেলা পরিষদ সদস্য কাজল রেখা। উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আ. লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল, আ. লীগ নেতা আমিরুল ইসলাম চুন্নু, পিয়ার মোহাম্মদ কচি, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্ট, আশাদুল হক ডিটু, বুলবুল আহমেদ, আবু সাঈদ টগর, সৈকত খান, আনিস, সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা আবু জাফর, আবু ডালিম, শাহাবুল, চঞ্চল, পৌর কাউন্সিলর মামুন অর রশিদ হাসান, সিরাজুল ইসলাম, টুট, ইকলুচ, মতিয়ার রহমান, তোতা মেম্বর, রেজাউল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। দর্শনা পৌর আ. লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, গোলাম ফারুক আরিফ, বিল্লাল হোসেন, মতলেব খান। পৌর যুবলীগের পক্ষে উপস্থত ছিলেন আব্দুল হান্নান ছোট, আ. রহমান, রেজাউল, মনির সর্দার, শহিদুল, লাল্টু, সোলায়মান, ফারুক। ছাত্রলীগের পক্ষে ছিলেন আরিফ মল্লিক, রফিকুল ইসলাম ববি, আশরাফুল ইসলাম, তোফাজ্জেল হোসেন তপু, নাহিদ পারভেজ, লোমান, রিপন, মিল্লাত,অপু, রায়হান, প্রভাত, সুমন প্রমুখ। আলোচনা শেষে দোয়া করেন হাফেজ মওলানা আ. মালেক। আলোচনা সভা পরিচালনা করেন যুবলীগ নেতা ইকবাল হোসেন।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, জীবননগর উপজেলার রায়পুরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে রায়পুর বাজারে জাতীয় চার নেতার স্মরণে দোয়া অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন আ. লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও হাসাদাহ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা ও সাকেক ইউপি সদস্য আ. রশিদ, যুবলীগ নেতা আব্দুর রশিদ, সোহরাব হোসেন, শওকত আলী, স্বপন, মশিয়ার, সাইদুর আলম, আওয়ামী লীগ নেতা ইসলাম বিশ্বাস, রমজান আলী, আবু, মান্নান, নুরু, ইউনুস প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শামসুল আলম।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা আ. লীগের উদ্যোগে জেল হত্যা দিবসে গতকাল শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আ. লীগের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ. লীগের সহসভাপতি আব্দুস সামাব বাবলু বিশ্বাস, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, আ. লীগ নেতা মুত্তাকিম খোকন, আব্দুস সালাম, কাজী শহীদ, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। পরে সেখানে দোয়া করা হয়।
এদিকে, জেলা হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা আ. লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের কোর্ট মোড়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা মাহাফুজা খাতুন, সদর থানা মহিলা আ. লীগের যুগ্ম সম্পাদিকা বেদেনা খাতুন, গাংনী উপজেলা মহিলা আ. লীগের সভানেত্রী নূর জাহান বেগম, শহর মহিলা আ. লীগের সভানেত্রী রেহেনা মান্নান, সাংগঠানিক সম্পাদিকা সফুরা খাতুন, মেহেরপুর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের আহবায়ক অ্যাড. আব্দুল আল মামুন রাসেল, যুগ্ম আহবায়ক কৌশিক আহম্মেদ প্রমূখ। পরে সেখানে দোয়া করা হয়।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে জেল হত্যা দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় আজিমুদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মেহেরপুর পৌর আ. লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, জেলা পরিষদের নির্বাচিত সদস্য খাজা মইনুদ্দিন লিটন, সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, ২নং ওয়ার্ড আ. লীগের সভাপতি বদরুদ্দিন মেম্বর ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, কৃষকলীগের সভাপতি জাহিদুল জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল মতিন, জসিউর আলম বকুল, ইমতিয়াজ ফকির ও যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টার দিকে সেখান থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, এ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস উদ্দিন, মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, অশোক ধর, এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একরামুল হক লিকু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সামাদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভারও আয়োজন করা হয়।
