চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

‘ইসলামই গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দিয়েছে’

আপলোড তারিখঃ 2025-09-10 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় হেযবুত তওহীদের জেলা শাখার উদ্যোগে ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়। এতে জেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি জুয়েল রানা। সঞ্চালনা করেন কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমীর জোসেব উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুখলেসুর রহমান। প্রবন্ধে তিনি তওহীদ তথা আল্লাহর নির্দেশনার ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন। রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা, অন্য ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, গণমাধ্যম ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার কাঠামো বিশদভাবে উপস্থাপন করেন তিনি।

মুখলেসুর রহমান বলেন, ‘মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। একমাত্র স্রষ্টার জীবন ব্যবস্থাতেই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব।’ তিনি আরও বলেন, ইসলামী নীতির মধ্যেই রয়েছে প্রকৃত বাকস্বাধীনতা ও স্বচ্ছ গণমাধ্যমের অঙ্গীকার। গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য যাচাই করে সংবাদ প্রচার করা। মিথ্যা প্রচার, নিন্দা, উপহাস বা অপবাদ ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমীর তানভীর আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর থানা শাখা সভাপতি আতিয়ার রহমান, দামুড়হুদা থানা সভাপতি কিনারুল ইসলাম, দর্শনা থানা সভাপতি আব্দুর রহমান, জীবননগর থানা সভাপতি আলী কদর এবং আলমডাঙ্গা থানা সভাপতি আসাদুজ্জামান। আলোচনায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ সংস্কার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’র ওপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেসবুত তাওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ ও সেমিনারের মাধ্যমে সংগঠনটি জাতির সামনে এ প্রস্তাবনার পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)