ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ জনি তালুকদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন মূল আসামি খালেক মণ্ডল (৫০)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আইলহাঁস ইউনিয়নের সনাতন গ্রামে অভিযান গ্রামে অভিযান চালিয়ে জনি তালুকদারকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই প্রদীপ বিশ্বাস ও ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের একটি ফোর্স বিশেষ অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আইলহাঁস ইউনিয়নের সনাতন গ্রামের খালেক মণ্ডলের বাড়ির উঠান থেকে শহিদুল তালুকদারের ছেলে জনি তালুকদারকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ঘটনাস্থলেই উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকাভুক্ত করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক খালেক মণ্ডল দৌড়ে পালিয়ে যায়। তার বয়স ৫০ বছর।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত জনি তালুকদার ও পলাতক খালেক মণ্ডলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং-১৯, তাং-৯/০৯/২০২৫) রুজু হয়েছে। গ্রেপ্তারকৃতকে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন (ওসি) মাসুদুর রহমান।
