জীবননগরে পুলিশের অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ

আপলোড তারিখঃ 2025-09-09 ইং
জীবননগরে পুলিশের অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই রাসেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার করেন। 

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার উথলী ইউনিয়নের উথলী আখ সেন্টারপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি জাহিদুল ইসলাম পালিয়ে যায়।

অভিযানে উদ্ধার হওয়া ৯৩ বোতল ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৯ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য এক লাখ ২০ হাজার টাকা। জব্দ তালিকা মোতাবেক এগুলো জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি  মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় পলাতক আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)