হরিণাকুণ্ডুতে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

আপলোড তারিখঃ 2025-09-09 ইং
হরিণাকুণ্ডুতে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস ছবির ক্যাপশন:

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের কুমার নদীতে এ অভিযান পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার।


অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। এসময় একটি দল কুমার নদীতে চিরুনি অভিযান চালিয়ে নদীর বিভিন্ন স্থানে পাতা ১৬টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।


উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, এই ধরনের অবৈধ জাল মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য মারাত্মক ক্ষতিকর। এটি ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে ধরে ফেলে, যা জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও জানান, মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। জব্দকৃত জালগুলো পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করে হরিণাকুন্ডু থানা পুলিশের একটি দল।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)