ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার (সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত পিলার ৭১/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে ধোপাখালী গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার শ্রী ভবতোষ কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযানে আসামীবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য মহেশপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
