চুয়াডাঙ্গায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় শরীফুজ্জামান

মহিলা দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রণী শক্তি

আপলোড তারিখঃ 2025-09-09 ইং
চুয়াডাঙ্গায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে এর আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রণী শক্তি। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মহিলা দল সাহসিকতার সঙ্গে মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে। আজও গণতন্ত্র রক্ষায় আপনারা যে ভূমিকা পালন করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে। এই অন্ধকার পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে মহিলা দলের নেতাকর্মীদের একজোটভাবে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।’


তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। আমাদের এই লড়াই হবে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ যেন তার মৌলিক অধিকার পায় এবং স্বাধীনভাবে ভোট প্রদানের মাধ্যমে সরকারের প্রতি তার প্রাপ্য অংশগ্রহণ নিশ্চিত করতে পারে।’


সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট মানি খন্দকার, জেলা জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা আনোয়ার হোসেন প্রমুখ।


আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী বেগম, যুগ্ম-সম্পাদক ও দামুড়হুদা উপজেলা মহিলা দলের আহ্বায়ক সালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বন্নী, দর্শনা থানা মহিলা দলের আহ্বায়ক নিলুফা ইয়াসমিন, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা বেগম, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেজেরা বেগম, জীবননগর পৌর মহিলা দলের সদস্য সচিব এডভোকেট রেবেকা সুলতানাসহ জেলার সকল ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীরা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মওলানা মাহাবুল আলম।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)