দর্শনায় মাদক ব্যবসায়ীদের হুমকিতে সাংবাদিকরা নিরাপত্তাহীন

প্রেসক্লাবে জরুরি সভায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপলোড তারিখঃ 2025-09-09 ইং
দর্শনায় মাদক ব্যবসায়ীদের হুমকিতে সাংবাদিকরা নিরাপত্তাহীন ছবির ক্যাপশন:

দর্শনায় সাংবাদিকরা মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের কাছে নিরাপদ নয়। গতকাল সোমবার দুপুরে দর্শনা কেরু ডিস্টিলারি গেটের সামনে ওয়াসীম নামের ১০-১২টি মামলার আসামি সাংবাদিকদের হুমকি-ধমকি দেওয়ার পর দর্শনা প্রেসক্লাবের জরুরি সভায় এই কথা বলা হয়। এর আগে তিনি দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সামনে সাংবাদিকদের গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দিয়ে প্রেসক্লাব ভেঙে ফেলার হুমকি দেন। 


এ ঘটনার পর দর্শনা প্রেসক্লাবে গতকাল রাত সাড়ে ৭টার দিকে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ওই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়ালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহসভাপতি চঞ্চল মেহমুদ, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সম্পাদক হাসমত আলী, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আহসান হাবীব মামুন, ওসমান আলী, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সদস্য ওয়াসিম রয়েল, বাঁধন, আবিদ হাসান রিফাত, সাব্বির, আলীম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)