চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগে অ্যাড. মাসুদ পারভেজ

ক্ষমতায় গেলে পরিকল্পিত শহর গড়ে তোলা হবে

আপলোড তারিখঃ 2025-09-09 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগে অ্যাড. মাসুদ পারভেজ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে পরিকল্পিত শহর গড়ে তোলা হবে।’ গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ডের একাডেমি মোড়, কানাপুকুর পাড়া, শেকড়াতলা, জ্বিনতলা মল্লিক পাড়া, রাহেলা গার্লস স্কুলের সামনে দিয়ে জোয়ার্দ্দার পাড়ায় গণসংযোগ ও কুশল বিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশের প্রায় সব শহরই বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। বায়ু দূষণ, শব্দ দূষণ ও পানির সমস্যায় সাধারণ মানুষ দিশেহারা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে, যাতে বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে চুয়াডাঙ্গাকে সি ক্যাটাগরি থেকে উন্নীত করে উপযুক্ত মর্যাদায় উন্নীত করা হবে। স্বাধীনতার পর থেকে চুয়াডাঙ্গা অবহেলিত থেকেছে, আমরা সেই অবহেলার অবসান ঘটাতে চায়।‎


‎    এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, শিবিরের পৌর সভাপতি মো. রাব্বি হাসান, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি, আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর কর্মপরিষদ সদস্য হাফেজ ইকবাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক আস শাফী, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুহিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরিফ হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)