চুয়াডাঙ্গায় ২ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-09-09 ইং
চুয়াডাঙ্গায় ২ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সদর উপজেলার হাসপাতাল সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সহিদুল হক বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে, সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখা অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আজগর আলী বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকির সময় অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ও রিএজেন্ট ব্যবহার না করা এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধনের নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)