ভারতে আটক ১২ বাংলাদেশিকে হস্তান্তর

দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

আপলোড তারিখঃ 2025-09-09 ইং
ভারতে আটক ১২ বাংলাদেশিকে হস্তান্তর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়। হস্তান্তরকৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।


চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশিকে বিএসএফ বিজিবির নিকট হস্তান্তর করে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন।


পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করছে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)