৩ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান

আপলোড তারিখঃ 2025-09-08 ইং
৩ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুর পৌর শহরের শাহাজিপাড়ায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।


অভিযান সূত্রে জানা যায়, যথাযথ লাইসেন্স না থাকায় ব্যবসা পরিচালনা এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স) বাজারজাত ও বিক্রয় করায় মিলন স্টোরকে ১০ হাজার, মেসার্স ইসরাইল এন্টারপ্রাইজকে ১৫ হাজার এবং গাজী হোম ডেলিভারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭, ৪৫ ও ৫২ ধারার অধীনে জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে।’


অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)