দর্শনায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2025-09-08 ইং
দর্শনায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় ১১ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও মাসকলাইয়ের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় দর্শনা থানাধীন পরাণপুর গ্রামে বাংলাদেশ বীনা গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর বাস্তবায়ন করেন বীজ বিশেষজ্ঞ রাজেদুল ইসলাম।

বীজ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহ-সম্পাদক আওয়াল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফারুক হোসেন এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সাংবাদিক আতিয়ার রহমান।

বিনামূল্যে বীনা ধান ও মাসকলাইয়ের বীজ গ্রহণ করেন কৃষক আমির হোসেন, রেজাউল ইসলাম, বখতিয়ার হোসেন, আলাউদ্দিন, আশরাফুল ইসলাম, আক্তার হোসেন, উকিল মিয়া, ফারুক হোসেন, রানা, হামিদুল ইসলাম ও শাহাজুল ইসলামসহ মোট ১১ জন কৃষক। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)