চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপলোড তারিখঃ 2025-09-08 ইং
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছবির ক্যাপশন:

‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।


সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে দোয়েল মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী।


আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে সাক্ষরতা শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল জ্ঞান অর্জনই হচ্ছে সময়ের দাবি। এ জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)