বছরে নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আপলোড তারিখঃ 2025-09-07 ইং
বছরে নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার ছবির ক্যাপশন:

প্রতি বছর নির্দিষ্ট সময়ে ক্যালেন্ডার অনুযায়ী বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বিসিএস পরীক্ষা হলো ‘এন্ট্রি পয়েন্ট’। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই ভবিষ্যতে সরকার পরিচালনা করবে। তাই এন্ট্রি পয়েন্টে যদি অনিয়ম ঘটে তবে গোটা সিস্টেমের ওপর তার প্রভাব পড়বে। তিনি আরও বলেন, ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে। সমস্যাগুলো দায়িত্ব নিয়ে সমাধান করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সবার সম্মিলিত চেষ্টা দরকার।

বৈঠকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, কমিশন ইতোমধ্যে পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছে। প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের বিষয়েও আলোচনা করেন।

পিএসসি সদস্যরা বৈঠকে উল্লেখ করেন, গত ১৫ বছর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি, প্রশ্নফাঁসসহ নানা অপকর্ম হয়েছে। এবার সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে যাতে ভবিষ্যতে আর অনিয়ম না ঘটে এবং প্রতিষ্ঠানটি সকলের আস্থার জায়গা হয়ে ওঠে। তারা জানান, প্রশ্নপত্রের মান এমনভাবে উন্নত করা হচ্ছে যাতে বিসিএসের প্রস্তুতি দিয়ে তরুণরা বৈশ্বিক প্রতিযোগিতাতেও অংশ নিতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, পিএসসি সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. এম সোহেল রহমান, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শাহনাজ সরকার এবং সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)