দর্শনার শৈমারীতে আখ চাষী সভা

আগাম আখ রোপণে কৃষকদের উৎসাহ প্রদান

আপলোড তারিখঃ 2025-09-07 ইং
দর্শনার শৈমারীতে আখ চাষী সভা ছবির ক্যাপশন:

দর্শনা শৈমারী গ্রামে ২০২৫-২০২৬ সালের রোপন-মাড়াই মৌসুমে আখ রোপণ ও পরিছন্ন আখ সরবরাহে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আখ চাষী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শৈমারী গ্রামে সাবজোন মিলস গেট পূর্বের আয়োজনে কৃষি সম্প্রসারণ বিভাগ ও কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড মিলিতভাবে এই কৃষক সমাবেশের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আখ চাষী আজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।


এ সময় রাব্বিক হাসান বলেন, আগাম আখ চাষ করলে কৃষকদের ভর্তুকি প্রদান করা হবে। এছাড়া আখের ফলনও ভালো হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের মহা ব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, এসসিডিএ মাহফুজুল হক রতন ও সিডিএ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন আব্দুর রহমান।


আখ চাষীদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম মোল্লা, মাসুম মোল্লা, ছমির আলি ও আসলাম উদ্দিন।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)